সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

শরীয়তপুরে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৭৪ জন



সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মহামারি করোনা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৬৭০ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ।


এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭১৭ জন। মোট আক্রান্তের হার ২৯ দশমিক ২০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় কারও মৃত্যু হয়নি। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৬০ জনের। মৃত্যুর হার ১দশমিক ১০শতাংশ।



বৃহস্পতিবার (০৫ আগষ্ট) দুপুর ১টা ২০ মিনিটের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য প্রকাশ করে।


 

 নতুন আক্রান্তদের মধ্যে সদর উপ‌জেলায়-৬২ , জা‌জিরা- ৫৬, ন‌ড়িয়া-৭১ , ভেদরগঞ্জ- ১১৮, ডামুড্যা- ১৮, গোসাইরহাট- ৪৯ জন। এ‌ নি‌য়ে জেলার মোট ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত রোগীর সংখ্যা- ২১৫৯ জন।


জেলা স্বাস্হ্য প্রশাসনের তথ্যে জানা যায়,  সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৯৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ২০ শতাংশ।


উল্লেখ্য:০১ জুলাই করোনা আক্রান্ত ছিল ১৩৪ জন, 

সেখানে ৫ আগষ্ট পর্যন্ত ২১৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

১ মাসের ব্যবধানে ২০২৫ জন করোনা আক্রান্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Your Ad Spot