সোহেল রানা, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাইদুর রহমান (৪০) নামে এক মৎস্যচাষীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টায় উপজেলার সফাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামের একটি কলাবাগান থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়। সাইদুর ওই গ্রামের মৃত সফিজ উদ্দীনের ছেলে। পুলিশ ও ¯’ানীয় সূত্রে জানা যায়, সাইদুর দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর লীজ নিয়ে মৎস্যচাষ করে আসছিলেন। গত রোববার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে তাতারপুর গ্রামের আঁদর পুকুর নামে পরিচিত পুকুরটি দেখতে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে ¯’ানীয়রা ওই পুকুরের পাশের কলাবাগানে সাইদুরের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মামুন আল চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (দায়িত্বপ্রাপ্ত মহাদেবপুর সার্কেল) তরিকুল ইসলাম এবং সিআইডি’র নওগাঁ ও রাজশাহীর দুটি টিম ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘সুরতহাল রির্পোট তৈরি করে মৃতদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হ”েছ তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।’#
মো. সোহেল রানা, মহাদেবপুর-নওগাঁ, ০১৭১২৩৩৭২৮৩
সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১
Home
Unlabelled
নওগাঁর মহাদেবপুরে কলাবাগান থেকে মৎস্যচাষীর লাশ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে কলাবাগান থেকে মৎস্যচাষীর লাশ উদ্ধার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
Post Top Ad
বিস্তারিত
সত্যের পথে আমরা সবসময়। আমরা চায় জনগণের কথা তুলে ধরতে, এবং সত্যের হয়ে কাজ করতে। আমাদের এই নিউজ আপনাদের ভালো লাগলে অবশ্যয় সবার কাছে শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যয় আমাদের অফিসিয়াল পেজ অথবা ইমেইল করতে পারবেন।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন