সত্যের ডাকে

বাংলা অনলাইন নিউজপেপার, বাংলাদেশ

আপডেটস

Loading...
aviso | рекламный сервис

শনিবার, ৩ এপ্রিল, ২০২১

সোমবার থেকে সারাদেশে আবারো লোকডাউন এর ঘোষণা

 


আগামী সোমবার(৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। এজন্য সরকার আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করেছে।


তবে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিফটিং ডিউটির শর্তে শিল্প কারখানা খোলা থাকবে।


দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে নতুন উচ্চতায়।


শুক্রবার ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হয়েছে ৬ হাজার ৮৩০ জন। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Post Top Ad